- ঘরের দুর্গন্ধ দূর করতে লেবু–তেজপাতার ভাইরাল পদ্ধতি কতটা কার্যকর
- একা ঘুরতে শেখো প্রিয়
- আইবিএস না অন্য কিছু কীভাবে বুঝবেন
- বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডে এমটিও পদে চাকরি, বেতন ৮৪ হাজার, স্নাতকে আবেদন
- তিতাস গ্যাসে ১৩৫ পদে চাকরি, কোন যোগ্যতা থাকলে করা যাবে আবেদন
- ৫০তম বিসিএসের প্রথম পর্যায়ের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
- ওয়ানডেতে মিরাজের পরিবর্তে নতুন অধিনায়ক লিটন
- আইপিএলের মূল্য এখন আড়াই লাখ কোটি টাকা
Author: projannat
কী করতে হবে এই পদ্ধতি প্রয়োগ করতে একটি লেবু পাতলা করে কেটে প্লেটে সাজিয়ে নিন। প্রতিটি লেবুর টুকরার সঙ্গে একটি করে তেজপাতা রাখুন। চাইলে লেবুটি মাঝখান থেকে কেটে ভেতরেও কয়েকটি তেজপাতা গুঁজে দিতে পারেন। এরপর প্লেটটি ঘরের এমন একটি জায়গায় রাখুন, যেখানে অবাধে হাওয়া খেলে। কেন কাজ করে লেবুর খোসা ও রসে থাকা প্রাকৃতিক সুগন্ধি যৌগ (এসেনশিয়াল অয়েল) বাতাসে ছড়িয়ে পড়ে সতেজ সাইট্রাস ঘ্রাণ তৈরি করে। অন্যদিকে তেজপাতায় থাকা সুগন্ধি তেল ঘ্রাণকে আরও গভীর ও দীর্ঘস্থায়ী করে। এই দুইয়ের মিশ্রণে ঘরে একটি প্রাকৃতিক সাইট্রাস–হারবাল সুবাস তৈরি হয়, যা অনেকের কাছে আরামদায়ক। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, এই পদ্ধতি দুর্গন্ধ…
প্রিয় লেখক হুমায়ূন আহমেদ বলেছিলেন, ‘জনতার মাঝেই আছে নির্জনতা।’ সেই নির্জনতা খুঁজে পেতে কিছু বিষয় মানিয়ে নিতে হবে, কিছু ক্ষেত্রে শক্ত কণ্ঠে ‘না’ বলা শিখতে হবে। ভয় সরিয়ে মনে জায়গা দিতে হবে কৌতূহল। ‘যদি কিছু হয়!’—এই প্রশ্ন সরিয়ে যেদিন ভাবতে পারবেন, দেখি না কী হয়! সেই দিনই বুঝবেন, আপনি একা ঘুরতে প্রস্তুত। কেন একা ঘোরে মানুষ যদি সবার সঙ্গে কিছু দেখতে চান, দলেবলে যান। যদি নিজেকে খুঁজতে চান, বুঝতে চান, ভালোবাসতে চান, তাহলে একা ঘুরতে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে চেকইনের এই সময়ে নিজের সঙ্গে সময় কাটানো কঠিন। এমন এক অদ্ভুত সময়ে আমরা বাস করি, যেখানে আমরা কী দেখব, কী শুনব, কী…
পেটব্যথা, পেট ফাঁপা, বারবার মলত্যাগের বেগ, কখনো ডায়রিয়া, কখনো কোষ্ঠকাঠিন্য—এসব সমস্যা হলে আমরা ধরেই নিই যে আইবিএস হয়েছে। ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা আইবিএস সমাজে খুব পরিচিত ও সাধারণ একটি সমস্যা। কিন্তু মনে রাখতে হবে যে পেটের সব সমস্যা আইবিএস নয়। একই ধরনের উপসর্গের আড়ালে কখনো কখনো লুকিয়ে থাকতে পারে প্রদাহজনিত অন্ত্রের রোগ, সিলিয়াক ডিজিজ, দীর্ঘস্থায়ী সংক্রমণ কিংবা অন্য কোনো রোগ। আইবিএস কী আইবিএসকে বলা হয় ‘ফাংশনাল বাওয়েল ডিজঅর্ডার’। অর্থাৎ অন্ত্রে বড় কোনো দৃশ্যমান ক্ষত না থাকলেও অন্ত্রের কাজের ধরন ও সংবেদনশীলতায় সমস্যা হয়। আইবিএসের একটি বৈশিষ্ট্য হলো, উপসর্গ ওঠানামা করা। কখনো সমস্যা বেশি, আবার কখনো একেবারেই কম। অনেকের ক্ষেত্রে মলত্যাগের…
রাষ্ট্রীয় মালিকানাধীন অবকাঠামো অর্থায়ন প্রতিষ্ঠান বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে পদসংখ্যা উল্লেখ করা হয়নি। সদ্য স্নাতক সম্পন্ন করা প্রার্থীরাও আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২০ আগস্ট ২০২৬। চাকরির বিবরণ– পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) শিক্ষাগত যোগ্যতা স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ন্যূনতম ৪-এর মধ্যে ৩.০০ অথবা ৫-এর মধ্যে ৩.৭৫ (বা সমমান) হতে হবে। বয়সসীমা ২০ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩২ বছর হতে…
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসিতে ১৩ থেকে ১৮ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ১৩৫। আবেদনের শেষ তারিখ ২১ আগস্ট ২০২৬। চাকরির বিবরণ ১. পদের নাম: হিসাব সহকারী পদসংখ্যা: ৪৯ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম এইচএসসি পাসসহ (বাণিজ্য) হিসাব/অডিট/অর্থ বিষয়ে কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা। গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড–১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা। ২. পদের নাম: করণিক পদসংখ্যা: ২৮ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম এইচএসসি পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা। গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড–১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা। ৩. পদের নাম: উন্নয়নকারী পদসংখ্যা: ৪১ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞানে এসএসসি পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা। গ্রেড ও…
৫০তম বিসিএসের প্রথম পর্যায়ের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। আজ বুধবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ আগস্ট ২০২৬ তারিখ থেকে প্রথম পর্যায়ের মৌখিক পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন প্রার্থীর মধ্যে সাধারণ ক্যাডারের ১ হাজার ৪৭০ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। মৌখিক পরীক্ষার বিস্তারিত তথ্য তারিখ ও সময়: ১১ আগস্ট ২০২৬ থেকে ২৪ আগস্ট ২০২৬, সকাল ১০টা থেকে। কেন্দ্র: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয় আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা। মৌখিক পরীক্ষার প্রার্থীদের জন্য নির্দেশনা ১. নির্ধারিত অনলাইন ফরম কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সংগ্রহ…
মেহেদী হাসান মিরাজের পরিবর্তে বাংলাদেশ দলের নতুন ওয়ানডে অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। লিটন আগে থেকেই ছিলেন টি–টুয়েন্টি দলের নেতৃত্বে। এখন সাদা বলের দুই সংস্করণেই নেতৃত্ব দেবেন তিনি। ওয়ানডেতে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। ওয়ানডে দলের সহ–অধিনায়ক করা হয়েছে তাওহিদ হৃদয়কে। টেস্ট অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেনই। আজ মিরপুরে বিসিবি কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভার পর বোর্ড সভাপতি তামিম ইকবাল সাংবাদিকদের বলেন, ‘আমরা তিন সংস্করণে দুজন অধিনায়ক রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্বাস করি সাদা বল ও লাল বলে আলাদা অধিনায়ক থাকা প্রয়োজনও। বোর্ডও এতে একমত হয়েছে।’ ২০২৫ সালের জুনে হুট করেই নাজমুলকে সরিয়ে দিয়ে মেহেদী হাসান মিরাজকে ওয়ানডে অধিনায়ক…
আইপিএল বিশ্বের সবচেয়ে দামি টি–টুয়েন্টি লিগ—এটা পুরোনো খবর। নতুন খবর হলো, চলতি বছরে আইপিএলের ব্যবসায়িক মূল্য ২০ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৫১ হাজার কোটি টাকার বেশি। যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ ব্যাংক হুলিহান লোকির ‘২০২৬ আইপিএল ব্র্যান্ড ভ্যালুয়েশন স্টাডি’র প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ২০০৮ সালে যাত্রা শুরু করা ভারতের টুর্নামেন্ট শুরু থেকেই বিশ্বের সেরা ক্রিকেটারদের আকর্ষণ করে আসছে। সম্প্রচারস্বত্ব, স্পনসরশিপ, মার্চেন্ডাইজিং ও ফ্র্যাঞ্চাইজি বিনিয়োগ—এসবের ওপর দাঁড়িয়ে আইপিএলের বাণিজ্যিক মডেল। চলতি বছরের শুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালসের মালিকানা বদল বড় বিনিয়োগকারীদের কাছে আইপিএলের আকর্ষণ আরও স্পষ্ট করেছে। একই সঙ্গে প্রতিষ্ঠিত ফ্র্যাঞ্চাইজিগুলোর বাজারমূল্য কতটা বেশি, সেটিও…
পাঁচ মাস ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চললেও ইরানের অর্থনীতি এখনো ভেঙে পড়েনি। তবে এ টিকে থাকার জন্য চড়া মূল্যই দিতে হচ্ছে দেশটির সাধারণ মানুষকে। কোটি কোটি ইরানি জীবিকা উপার্জন, নিত্যপ্রয়োজনীয় ব্যয় নির্বাহ ও ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তার মধ্যে পড়েছে। প্রায় ৯ কোটি ২০ লাখ মানুষের দেশ ইরান বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও পশ্চিমা বিশ্বের সঙ্গে বৈরী সম্পর্কের কারণে দেশটি কেবল তেলের ওপর নির্ভর না করে কৃষি, উৎপাদনশিল্প ও সেবা খাতকে শক্তিশালী করেছে। স্বনির্ভরতার নীতির পাশাপাশি সীমান্ত-বাণিজ্য, অনানুষ্ঠানিক তেল রপ্তানি, সমুদ্রপথের বাণিজ্য ও বিশাল অনানুষ্ঠানিক শ্রমবাজার অর্থনীতি সচল রাখতে সহায়তা করছে। সমস্যা হলো এ সক্ষমতার আড়ালে সাধারণ মানুষের…
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ের মতো লজিস্টিক খাতে বিদেশি যৌথ মালিকানার কোম্পানির লাইসেন্সের জন্য বাড়তি সুযোগ-সুবিধা দিলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। কারণ, কোনো বিনিয়োগ ছাড়াই প্রতিবছর বিপুল অঙ্কের মুনাফা দেশ থেকে নিয়ে যাবে ওই বিদেশি প্রতিষ্ঠান। এই খাতে উদ্যোক্তা হওয়ার সুযোগ নষ্ট হবে তরুণদের। শুধু তা-ই নয়, ফ্রেইট ফরওয়ার্ডিং ব্যবসার পুরোটা বিদেশিদের হাতে চলে গেলে দেশের পণ্য আমদানি-রপ্তানি যেকোনো সময় সংকটের মুখে পড়তে পারে। ‘লজিস্টিকস খাতে দেশীয় বিনিয়োগ সুরক্ষা ও নীতি সংস্কার’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন খাতসংশ্লিষ্ট ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা। রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে আজ বুধবার এই গোলটেবিলের আয়োজন করে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক রিসার্চ (সিএসআর)। এতে একটি ধারণাপত্র উপস্থাপন করেন…
