Author: projannat

দেশে জ্বালানি তেলের চাহিদা মেটাতে সরকার থেকে সরকার পর্যায়ের (জিটুজি) চুক্তির আওতায় পাঁচ দেশের ছয়টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছ থেকে ১৫ লাখ ২৫ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই তেল আমদানি করা হবে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৮৮ কোটি ৫২ লাখ টাকা, যা নিজস্ব বাজেটে বহন করবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। ঢাকায় সচিবালয়ে আজ বুধবার অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, থাইল্যান্ডের ওকিউটি, সংযুক্ত…

Read More

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক কমান্ডার ওই অঞ্চলে মোতায়েন সেনাদের সতর্ক করে বলেছেন, মোবাইল ফোনে ধারণ করা ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে তা ইরানকে মার্কিন ঘাঁটিতে হামলার নিশানা নির্ধারণে সহায়তা করতে পারে। বিষয়টি সম্পর্কে অবগত সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, ওই অঞ্চলে মোতায়েন কিছু সেনাকে শিগগিরই তাঁদের মোবাইল ফোন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে। মোবাইল ফোন ব্যবহারে এমন কড়াকড়ি আরোপ করা হলে তা ওই অঞ্চলে অবস্থানরত হাজার হাজার মার্কিন সেনার জন্য এক নতুন বাস্তবতা তৈরি করবে। তাঁদের অনেকে ফোনে নিয়মিতভাবে স্বজনদের বার্তা পাঠিয়ে নিজেদের অবস্থার কথা জানান। এক চিঠিতে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেছেন, সংবাদ প্রতিবেদন কিংবা সাংবাদিকদের…

Read More

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে নিজেদের প্রতিরক্ষাব্যবস্থা পুনর্গঠনের অংশ হিসেবে চীনে তৈরি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের প্রথম চালান কয়েক সপ্তাহের মধ্যে পেতে পারে ইরান। এ চুক্তির বিষয়ে জানেন, এমন তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। তবে চীন এই খবর ‘পুরোপুরি ভিত্তিহীন’ বলে দাবি করেছে। সূত্রগুলো জানিয়েছে, চীনের তৈরি সর্বোচ্চ ৪০০টি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা কিনছে ইরান। এ চুক্তির মূল্য ৬০ থেকে ৭০ মিলিয়ন (৬ থেকে ৭ কোটি) ডলার। যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ আগ্রাসনের মুখে নিজেদের স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ নেয় ইরান। এর মধ্যে চীন থেকে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা কেনার উদ্যোগ সবচেয়ে বড়। এই যুদ্ধে ইরানের সামরিক…

Read More

ইরাকে ইরান–সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠীর একাধিক ঘাঁটিতে আজ বুধবার ভোরে একযোগে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। এতে পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) নামের গোষ্ঠীটির অন্তত ২০ জন যোদ্ধা নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন। একই দিন প্রায় একই সময়ে জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আকস্মিক হামলা চালিয়েছে ইরান। এ হামলার জন্য ইরানকে ‘চড়া মূল্য’ দিতে হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টানা ১৩ দিন পর গত শুক্রবার ইরানে বোমা হামলা স্থগিত করেছিল যুক্তরাষ্ট্র। মার্কিন হামলা বন্ধ হওয়ায় ইরানও পাল্টা হামলা স্থগিতের ঘোষণা দিয়েছিল। এমন একটা অবস্থায় হঠাৎ এসব হামলার খবর এল। অন্যদিকে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর…

Read More

সাংবাদিক খন্দকার মোহাম্মদ আবুল হাসনাত (কিসমত খন্দকার) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার বিকেল পাঁচটার দিকে রাজধানীর আফতাবনগরের একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। পরিবারের সদস্যরা জানান, রাতেই কিসমত খন্দকারের মরদেহ টাঙ্গাইলের মির্জাপুরে তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। বৃহস্পতিবার বাদ জোহর পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে। কিসমত খন্দকার দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যবিষয়ক সাংবাদিকতা করেছেন। তিনি অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ছিলেন। কিসমত খন্দকারের মৃত্যুতে ইআরএফ ও ডিআরইউর শীর্ষ নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

Read More

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে ২৪ প্রতিষ্ঠানের শেয়ার ধারণের বৈধতা নিয়ে করা রিট (রুল) শুনতে দ্বৈত বেঞ্চের এক বিচারপতির বিব্রতবোধের কথা জানিয়ে বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠাতে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন। ব্যাংক কোম্পানিজ আইন অনুসরণ না করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে এস আলম (সাইফুল আলম) সংশ্লিষ্ট ২৪ কোম্পানির প্রাতিষ্ঠানিক শেয়ার ধারণের বৈধতা নিয়ে গত বছরের ১৭ ফেব্রুয়ারি রিটটি করেন ব্যাংকটির পক্ষে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মনিরুল মওলা। এস আলম–সংশ্লিষ্ট হিসেবে পরিচিত ২৪ শেয়ারহোল্ডার কোম্পানি বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর ব্যাংকটিতে শেয়ারের পরিমাণ ৮১ দশমিক ৯২ শতাংশ…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান। তিনি বলেন, সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়। এ ছাড়া সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী জরুরি সেবা দিতে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করা, তাঁদের প্রশিক্ষণ প্রদান নিয়ে আলোচনা করা হয়। সভায় প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পরিকল্পনা ও প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয় বলে জানান উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন। তিনি জানান, ইতিমধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবকের ডেটাবেজ প্রস্তুত করা হয়েছে এবং দ্রুত বাকি…

Read More

বিশ্বকাপে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলার পর নিজ শহর মার দেল প্লাতায় ছুটি কাটাচ্ছেন এমিলিয়ানো মার্তিনেজ। তবে ছুটির মধ্যেই বিপদে পড়ে গিয়েছিলেন আর্জেন্টাইন গোলরক্ষককে, যেখানে শেষ পর্যন্ত এক ভক্ত উদ্ধার করেছেন তাঁকে। সিয়েরা দে লস পাদ্রেস এলাকায় দিবুর পিকআপ ট্রাক কাদায় আটকে যায় সৌভাগ্যবশত সেখান দিয়ে যাওয়ার সময় এক তরুণ তাঁকে চিনে ফেলেন। পরে তিনি নিজের গাড়ি দিয়ে টেনে ট্রাকটি কাদা থেকে তুলে আনেন। ওই তরুণের নাম লিওনার্দো আলবারাসিন। স্থানীয় এই বাসিন্দা সেদিন শুধু মার্তিনেজের সঙ্গে একটি ছবি তোলার আশায় এলাকায় ঘুরছিলেন। কিন্তু ছবি তোলার সুযোগ পাওয়ার পাশাপাশি এমন এক পরিস্থিতির মুখোমুখি হন, যেখানে অজান্তেই হয়ে ওঠেন বিশ্বকাপজয়ী এই গোলরক্ষকের…

Read More

To understand the new politics stance and other pro nationals of recent times, we should look to Silicon Valley and the quantified movement of the latest generation. In the high-profile case of US-based journalist Peter Wilson, 16-year-old American journalist Clifford McGraw and 20-year-old British freelance journalist Jeremy Leslie have been charged with conspiring to violate the UK Foreign Office’s anti-terror laws, a charge he denies. On Monday, UK attorney Andy McDonald revealed that he had spoken. “Few worry about catching Covid anymore, as it’s just a matter of time before they do,” says Tea, a teacher at a school for…

Read More

To understand the new politics stance and other pro nationals of recent times, we should look to Silicon Valley and the quantified movement of the latest generation. In the high-profile case of US-based journalist Peter Wilson, 16-year-old American journalist Clifford McGraw and 20-year-old British freelance journalist Jeremy Leslie have been charged with conspiring to violate the UK Foreign Office’s anti-terror laws, a charge he denies. On Monday, UK attorney Andy McDonald revealed that he had spoken. “Few worry about catching Covid anymore, as it’s just a matter of time before they do,” says Tea, a teacher at a school for…

Read More